চাঁদপুরে দেড়শ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চীনের চুক্তি

ইলশেপাড় ডেস্ক ( ০৯ ফেব্রুয়ারী ২০১০ মঙ্গলবার ) : চাঁদপুরে দেড়শ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১ হাজার ২শ ৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণের গতকাল এই চুক্তি স্বাক্ষরিত হয়। চাঁদপুর ও সিলেটে পৃথক পৃথক ১৫০ মেগাওয়াট উৎপাদন মতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে চুক্তি স্বারিত হয়েছে।

চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২

ইলশেপাড় রিপোর্ট: চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মোঃ রাশেদ মিজি (১৮) নিহত হয়। আনুমানিক সকাল সাড়ে ১০টায় মোটর সাইকেলে দু’যাত্রী বাগড়া বাজার থেকে ফরক্কাবাদের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে শোভান নামকস্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। রাশেদ মিজি তার মামা সোহেল আহমেদ পাটওয়ারীকে (২৬) নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনার পর লোকজন গুরুতর আহত অবস্থায় দু’জনকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত ডাক্তার রাশেদকে মৃত ঘোষণা করে। অপরদিকে পৃথক এক সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জ কালিবাজার স্টিল ব্রীজের কাছে প্রদীপ দাস (১৮) নামক এক মোটর সাইকেল চালক গুর

ফুটবলেও সোনা বাংলাদেশের

ইলশেপাড় ডেস্ক : ক্রিকেটের পর দণি এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করল বাংলাদেশ। ১১তম এসএ গেমস ফুটবলের ফাইনালে আফগানিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করে স্বাগতিকরা।

চাঁদপুরে ৩ লাখ টাকার মাছ ৬৫ হাজার টাকায় বিক্রি

ইলশেপাড় রিপোর্ট : চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ লাখ টাকা মূল্যের টেম্পু ইলিশ সিণ্ডিকেট করে ৬৫ হাজার ৬শ টাকায় কিনে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। নিলামে বিক্রি হওয়া ওই মাছ বিক্রির বিশাল অংশ থেকে সরকার যেমনি বঞ্চিত হয়েছে, ঠিক তেমনি ভাবে নিষিদ্ধ নয়, এমন সাইজের ইলিশের চালান হারিয়ে মৎস্য ব্যবসায়ীরাও হয়েছেন ক্ষতিগ্রস্থ। একই অভিযানে আটক ৮ লাখ ৬০ হাজার মিটার নতুন কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হলেও ৫ বস্তা কারেন্ট জাল থেকে গেছে অক্ষত। কোস্ট গার্ডের কর্মকর্তা নূরুজ্জামান জানিয়েছেন, ওই জালগুলো নাকি ফেরত দেয়া হবে। বিশাল পরিমাণ জাল পুড়িয়ে ৫ বস্তা অক্ষত রাখার সন্তোষজনক কোন জবাব কোস্ট গার্ডের পক্ষ থেকে পা

চাঁদপুরে মুসল্লিদের উদ্যোগে দেওয়ানবাগীদের মাহফিল বন্ধ : নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে দেওয়ানবাগ মতাবলম্বীদের কথিত একটি মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে। একই সাথে ঐ মাহফিলের আয়োজক ও আগত বক্তারা চাঁদপুরের ওলামা প্রতিনিধিগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। গতকাল চাঁদপুর শহরতলীর মঠখোলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন জনৈক মিজানুর রহমান তার বাড়ির আঙিনায় দেওয়ানবাগী মতার্দশ প্রচারের জন্য একটি মাহফিলের আয়োজন করে। এ সময় এক আলোচক মাইকে ঘোষণা দেয় যে, কুরআনের সূরা লাহাব কাফেরদের উদ্দেশ্যে নাজিল হয়েছে এবং সূরা কাউসার একমাত্র নবী (সঃ)-এর শানে নাজিল হয়েছে, তাই এই দু সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এছাড়া তারা ইসলামের সাথে সাংঘর্ষিক আরো

চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে ৩ দিনের বই মেলা

এম আই দিদার : দীর্ঘ দিন পর আবার বসছে চাঁদপুরে ৩ দিনব্যাপী একুশে বইমেলা। ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বইমেলা অনুষ্ঠিত হবে। মেলা উদ্যাপন পরিষদ উপ-কমিটির সার্বিক তত্ত্বাবধানে ৩ দিনব্যাপী এ মেলায় স্টল থাকবে প্রায় ৮ থেকে ১০টি। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে চাঁদপুরে সর্বশেষ একুশে বইমেলা অনুষ্ঠিত হয় ২০০১ সালে, সাবেক বিএডিসি গোডাউন প্রাঙ্গণে। একুশে বইমেলা উপলক্ষে এবার চাঁদপুর বইপ্রেমীদের মাঝে বাড়তি উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

কেমন টি টুয়েন্টির শিরোপে জিতেছে গুয়াখোলা ক্রীড়াচক্র

শাওন পাটওয়ারী : ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) চাঁদপুরের ব্যবস্থাপনায় এবং কেমন স্পোর্টস্ ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্পন্সরে চাঁদপুর স্টেডিয়ামে কেমন টি-টুয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে গুয়াখোলা ক্রীড়া চক্র। ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দিন। বলেছেন চাঁদপুরের ক্রীড়াঙ্গনে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তাদের সঠিক প্রশিক্ষণ ও ভালো পৃষ্টপোষকতা পেলে একসময় জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্রীড়ায় ভালো অবদান রাখতে পারবে। জেলার ক্রীড়ার উন্নয়নের জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। কেমনের মতো অন্যান্য বড় কোম্পানীগুলো পৃষ্

বর্গাচাষী কৃষক কামরুলের সবজি চাষে সাফল্য

মাহফুজ মল্লিক : গণিমিয়া একজন গরীব কৃষক। নিজের কোন জমি নেই, অন্যের জমি চাষ করে। প্রথম শ্রেণীর বাংলা বইয়ে এ গল্পটি আজ বাস্তবে প্রতিফলন ঘটালো সফল সবজী চাষী মতলব দণি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাড়পার গ্রামের মোঃ কামরুল ইসলাম প্রধান। কৃষি কাজ যে একটি সম্মান ও লাভজনক পেশা হিসেবে সর্বজন স্বীকৃত তার বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন সফল কৃষক কামরুল ইসলাম। যিনি চলতি মৌসুমে বিভিন্ন ধরনের সবজি চাষ ও উৎপাদন করত কচুয়া, হাজীগঞ্জসহ পার্শ্ববর্তী উপজেলায় সাড়া মেলেছেন। প্রতিদিনই সবজী মৌসুমে বিভিন্ন কৃষক, কীটনাশক কোম্পানীসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ তার সাফল্যগাঁথা সবজিবাগান পরিদর্শন করেছেন।

সরকার না চাইলেও সংসদে যাবে বিএনপি

ইলশেপাড় ডেস্ক : বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকার চায় না আমরা সংসদে যাই। কিন্তু তার পরও আমরা সংসদে যাব। গতকাল বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিভিন্ন পত্রিকার সম্পাদক ও ইলেক্ট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের চা-চক্রে আপ্যায়ন করার সময় তিনি এ কথা বলেন।
উপস্থিত সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা সংসদে যোগ দিতে এবং যেকোনো মূল্যে সংসদে থাকতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা এমন কোনো কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানান, যাতে দেশের তি হয়।