সাহেদ হোসেন দিপু
হাইমচরের মহজমপুর যুব সমাজের উদ্যোগে প্রীতি ক্রিকেটে টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টায় মহজমপুরে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মহজমপুর যুবসমাজ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আহ্বায়ক নাঈম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী। এসময় তিনি বলেন, আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে সরিয়ে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলাই পারে যুব সমাজকে সুস্থ রাখতে, ভাল রাখতে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। তাই খেলাধুলার জন্য আমি যুবসমাজের পাশে থেকে কাজ করার জন্য চেষ্টা করবো। আপনারা এ ধরনের খেলার আয়োজন করলে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ফারুক মাল, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লিটন শিকদার, উপজেলা যুবলীগ সদস্য আব্দুল মতিন মুন্সি, যুবলীগ নেতা সুমন শিকদার, আনোয়ার হোসেন কালুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে খেলায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
৩ জানুয়ারি, ২০২১।
