স্টাফ রিপোর্টার
দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেনের বাবা মরহুম মো. নুরুল ইসলাম মাস্টারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) মরহুমের রুহের মাগফিরাত কামনায় চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের বাড়ি সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুল ইসলাম।
মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন মরহুমের ছোট ছেলে দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন, সাংবাদিক মিজান লিটন, ডা. মো. রায়হানুর রহমান, মফিজ পাটওয়ারী, মরহুমের বড় ছেলে ইয়ার আহমেদ, মোঝে ছেলে মো. মাঈনুদ্দিন মিয়াজিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ ও দোয়া শেষে কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে মো. নুরুল ইসলাম মাস্টার মৃত্যুবরণ করেন।
১৩ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আলোকিত চাঁদপুর সম্পাদকের বাবার মৃত্যুবার্ষিকী পালিত
