কাল জেএসসি ও ও জেডিসি পরীক্ষা : কচুয়ায় সাড়ে ৮ হাজার পরীক্ষার্থী অংশ নেবে

কচুয়া ব্যুরো :
১ নভেম্বর দেশব্যাপী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কচুয়া উপজেলায় পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা অফিস। ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ২শ’ ৮৪জন পরীক্ষার্থী (জেএসসিতে ছাত্র ২৫৯৬, ছাত্রী ৩৮০৪, জেডিসিতে ছাত্র ৬৯৬, ছাত্রী ১১৮৮) ১১ টি কেন্দ্রে পরীক্ষায় কাল বুধবার অংশগ্রহণ করবে।
জেএসসি পরীক্ষা কেন্দ্রগুলো হলো- কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (ছাত্র ৫৬৮, ছাত্রী ৮২১), সাচার উচ্চ বিদ্যালয় (ছাত্র ৬৪৮, ছাত্রী ৮১৭), রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় (ছাত্র ৩৯৬, ছাত্রী ৬৭৩), পালাখাল উচ্চ বিদ্যালয় (ছাত্র ৩৮২, ছাত্রী ৪৮৭), আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ (ছাত্র ৩৮১, ছাত্রী ৬৬৭) এবং জগতপুর উচ্চ বিদ্যালয় (ছাত্র ২২১, ছাত্রী ৩৩৯)।
মাদ্রাসার কেন্দ্রগুলো হলো- নিশ্চিন্তপুর মাদ্রাসা (ছাত্র ১৮৯, ছাত্রী ৩৩১), বিতারা মাদ্রাসা (ছাত্র ৯০, ছাত্রী ১৬১), চৌমুহনী মাদ্রাসা (ছাত্র ১০১, ছাত্রী ২৩৩), মনোহরপুর মাদ্রাসা (ছাত্র ২৩১, ছাত্রী ২৫৯), রাগদৈল মাদ্রাসা (ছাত্র ৮৫, ছাত্রী ১৭৪)।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন, উপজেলার ১১টি কেন্দ্র নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।