স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ২টি মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলার
ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান ও এএসআই মো. আবু হানিফ। ২টি মাদক মামলা, একটি চুরি ও অপরটি দাঙ্গা-হাংগামা ও মারামারির ঘটনায় আদালত কর্তৃক আদিষ্ট হয়ে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ৫নং কয়লাঘাট এলাকার মৃত মো. দেলু গাজীর ছেলে মো. জুয়েল গাজী (২৮) কে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে। সে জিআর ৩৩১/২০ মামলার আসামি।
শহরের পুরাণবাজার উত্তর শ্রীরামদী বৌ-বাজার এলাকা থেকে বিকেলে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি ফজল দর্জির ছেলে এমরান হোসেন (২৬) কে গ্রেফতার করে। অপরদিকে সদর উপজেলার বাগাদী এলাকার গাছ তলা এলাকার মৃত আব্দুল কাদের পাঠানের ছেলে জমির পাঠান (৪৫) কে বিকেল সাড়ে ৪টায় অভিযান চালিয়ে জিআর ২৫/২০ মামলার আসামিকে গ্রেফতার করে।
এছাড়া শহরের পুরানবাজার ঘোষপাড়া এলাকার বাবুল সর্দারের ছেলে মো. নায়িম সর্দারকে চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দুপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সে জিআর ৯২/২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আটকদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান জানান।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, আদালতে আদেশ মোতাবেক নিয়মিন অভিযান হিসেবে এসব ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।
২০ জানুয়ারি, ২০২১।
