চাঁদপুরে খাদ্যবান্ধব কর্মসূচির বিক্রি কেন্দ্রের ডিলার নিয়োগ

সজীব খান
চাঁদপুরে খাদ্যবান্ধব কর্মসূচির বিক্রি কেন্দ্রের ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন খাদ্যবান্ধব কর্মসূচিতে উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তাঁর সভাপতিত্বে এই ডিলার নিয়োগ অনুষ্ঠিত হয়।
১৪টি ইউনিয়নে ২৫ বিক্রি কেন্দ্রের ডিলার দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে একাধিক ডিলার থাকায় লটারির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হয়। ২০২৪ সালের নীতিমালা অনুযায়ী এ ডিলার নিয়োগ করা হয়।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শংকর চন্দ্র অধিকারীসহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সব সদস্যরা উপস্থিত ছিলেন।

০৩ মার্চ, ২০২৫।