চাঁদপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর পরলোকগমন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকা বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি প্রায় এক মাস ধরে শ্বাস কষ্টজনিত রোগে ভুগছিলেন।
জানা যায়, চাঁদপুরে চিকিৎসা শেষে শুক্রবার আবারো অসুস্থ হয়ে পরলে দ্রুত তাকে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীকে বাডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার বিকেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চাঁদপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী প্রায় ৩২ বছর ধরে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। ব্রহ্মচারীর দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সংসার জীবন করেননি। আজ সোমবার সকাল ৯টায় চাঁদপুর অযাচক আশ্রমে পরমারত্ন গুরুদেব স্বরূপানন্দ পরমজংস দেবের প্রবর্তিত অখন্ড বিধি মোতাবেগ সমবেত উপাসনার মাধ্যমে চাঁদপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর অন্তস্টিক্রিয়া সম্পন্ন করা হবে। সুখরঞ্জন ব্রহ্মচারী চাঁদপুরের জরাজির্ন অযাচক আশ্রমটিকে বহু প্রতিকূতার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের অর্থায়নে সুসজ্জিত আশ্রম হিসেবে গড়ে তুলে ছিলেন। আজ সেই আশ্রমেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
২৮ সেপ্টেম্বর, ২০২০।