চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রমজানকে বিদায়ী সংর্বধনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. রমজান আলীকে বিদায়ী সংর্বধনা দেওয়া হয়েছে। গত শনিবার রাতে বিদায়ী এসআই রমজান আলীকে ক্রেস্ট প্রদান করেন চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ।
এসময় সাথে ছিলেন পরিদর্শক (ইন্টেলিজেন্স) এনামুল হক চৌধুরী এসআই সুমন চন্দ্র নাথ।
বিদায়ী পুলিশ কর্মকর্তা রমজান আলী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বেশ কিছুদিন চাঁদপুর মডেল থানায় সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা পেয়েছি। সততা ও নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি। আগামিতেও নিজের কর্মস্থলে দায়িত্ব পালনকালে সততার শহীদ কাজ করে যাব। কাজ করার ক্ষেত্রে সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো শুধরে নিয়ে সবার সহযোগিতা কামনা করছি।
চাঁদপুর মডেল থানার বিদায়ী সেকেন্ড অফিসার মো. রমজান আলী মতলব উত্তর থানায় যোগদান করবেন।
এদিকে চাঁদপুর মডেল থানার একই দিনে এসআই সাধন চন্দ্রনাথ, এএসআই সেলিমসহ ৩ জনকে বিদায়ী সংর্বধনা দেওয়া হয়। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে নিজেকে বিলিয়ে দেওয়ার কারণে অবশেষে অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ বিদায়ী তিন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেন।
২৭ সেপ্টেম্বর, ২০২১।