চাঁদপুর সদরে মাছের পোনা অবমুক্তকরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন পুকুরে ৩শ’ ৬৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুকবুল আহমেদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলাম, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ কাশেম খান প্রমুখ।
০৯ সেপ্টেম্বর, ২০২১।