চাঁসক উদ্যোগে ৪শ’ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি কলেজে রসায়ন বিভাগের গবেষণাগারে রসায়ন বিভাগ ও উদ্ভিদবিদ্যা বিভাগের যৌথ উদ্যোগে ডব্লিউএইচও’র ফর্মুলা অনুসরণ করে ৪শ’ বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতের নেতৃত্বে ছিলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।
তাদের সহযোগিতা করেন রসায়ন বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, প্রদর্শক লিজা আক্তার, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, প্রভাষক মো. শেখ শাদী, রসায়ন বিভাগের কৃতি শিক্ষার্থী জুই, আকিল, উদ্ভিদবিদ্যার মাহমুদুর এবং হিসাববিজ্ঞানের ভিভিয়ান ঘোষ।
গত সোমবার কলেজের বিএনসিসি, রোভার স্কাউটস, যুব রেডক্রিসেন্টের সদস্যরা প্রস্তুতকৃত হ্যান্ড স্যানিটাউজার কলেজ গেটে পথচারী, রিক্সাওয়ালা, রিক্সা যাত্রী, অটো ড্রাইভারদের মাঝে বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. ওয়াহিদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুজ্জামান, রাষ্টবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসুদ আলম, চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যে কোন কাজে চাঁদপুর সরকারি কলেজ পরিবার চাঁদপুরবাসীর পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।