স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জুম অ্যাপের মাধ্যমে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১১টায় কলেজ অধ্যক্ষ মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে ও প্রভাষক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক করোনা মহামারিতে সমগ্র বিশ্ব সংকটাপন্ন আছে। আমরা প্রতিনিয়ত প্রতিষ্ঠানের খোঁজ-খবর নিচ্ছি। দেশের প্রায় প্রতিষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে মিটিং করছে। আমরা অভিভাবকদের সাথেও ধারাবাহিকভাবে মিটিং করবো। করোনাকালে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের সবার সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজ করতে হবে। অনলাইনে ক্লাসের প্রতি আমাদের আরো জোরদার করতে হবে। এই করোনাকালে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি। ভর্তির কার্যক্রমও অনলাইনে হবে। তাই ভর্তির জন্য সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, করোনার জন্য সবাই বিপদগ্রস্ত হয়ে আছে। সরকারের সব সিদ্ধান্ত স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস পরিচালনা করে পাঠদান সম্পন্ন করতে হবে। এ ব্যাপারে অধ্যক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে হবে। বাসায় বসেও অনলাইনে ক্লাস করা যায়। শিক্ষা অফিসকে অনলাইনের কøাস সম্পর্কে জানাতে হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মাহাবুবুর রহমান, প্রভাষক মনোয়ারা বেগম, প্রভাষক মো. মনজুরুল আলম পাটওয়ারী, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার প্রমুখ।
২৬ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- জিলানী চিশতী কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
