জেলা পরিষদ সদস্য আল-আমিন ফরাজীর মাস্ক ও হ্যান্ডওয়াস বিতরণ


মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজীর উদ্যোগে মতলব দক্ষিণে পানির ট্যাংকি মোড়ে সিএনজি, রিক্সা চালকদের মাঝে মাস্ক, হ্যান্ড ওয়াস ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। গতকাল বুধবার বিকেলে তিনি শতাধিক শ্রমিক ও হতদরিদ্র মানুষের মাঝে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক, হ্যান্ড ওয়াস বিতরণ করেন।
জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী বলেন, আতঙ্ক নয় সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের উপায়। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং নিরাপদে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন দৈনিক ইল্শেপাড়ের মতলব দক্ষিণ প্রতিনিধি মো. কামাল হোসেন ও মতলব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।