স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শহরের নিউ ট্রাক রোড এলাকা থেকে আটক মাদক ব্যবসায়ী সুমন দর্জি (৩৫) কে ৩ মাসের কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানের নেতৃত্বে বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর নিউ ট্রাক রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মৃত আব্দুল আলী দর্জির ছেলে সুমন দর্জি (৩৫) কে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড ও ১শ’ টাকা অর্থদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
২৪ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নিউ ট্রাক রোডে সুমন দর্জি গাঁজাসহ আটক
