শাহ্ আলম খান
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত পেনাল কোড ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক টাস্ক ফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার মহামায়া এবং বাবুরহাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।
দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে দৈনিক ইল্শেপাড়কে এই তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার শম্পা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত পেনাল কোড ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক টাস্ক ফোর্স মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রি, পণ্যের মোড়কে মূল্য সংযোজিত না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন দোকান, বেকারী ও প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানকে আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়। অপরদিকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ জনকে মোট ৩শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে মোট ৪ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ কিছু খাদ্যসামগ্রী জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এসময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক এবং আনসার সদস্যরা উপস্থিত।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে পথচারী, দোকানদার, কাস্টমার, অটোরিকশা চালক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
৯ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘন ও স্বাস্থ্য বিধি না মানায় টাস্কফোর্সের বিশেষ অভিযান
