মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণের চারটভাঙ্গা গ্রামে মাছের জলাশয়কে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চারটভাঙ্গা উত্তরপাড়া সুখলাল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, উপজেলার চারটভাঙ্গা উত্তরপাড়া সুখলাল মাস্টার বাড়ির শ্যাম দাস প্রধান চারটভাঙ্গা দুর্গা মন্দিরের নামে থাকা একটি পুকুর বার্ষিক লিজ নেন। ওই পুকুরে দেশী প্রজাতির মাছ প্রবেশের জন্য পুকুরের পাড় (জান) কেটে রাখেন শ্যাম দাস। সেখানে জাল দিয়ে মাছ প্রবেশে বাধাঁর সৃষ্টি করে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মনির হোসেন মাঝি। পরে ওই জাল সরিয়ে দিতে গেলে মনির হোসেন শ্যাম দাসকে বেধরক মারধর করে আহত করেন। শ্যাম দাসের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ওই এলাকার এক যুবক জাতীয় হেল্পলাইন ‘৯৯৯’ নম্বরে কল করলে তাৎক্ষণিক মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্যাম দাসের ছেলে রুই দাস জানান, আমাদের পুকুরের জানে মনির হোসেন জোরপূর্বক জাল দিয়ে মাছ প্রবেশে বাঁধার সৃষ্টি করে। পরে আমার বাবা বাঁধা দিতে গেলে মনির হোসেন, তার ভাই বিল্লাল হোসেন, বাবা সিদ্দিকুর রহমান, মনির হোসেনের স্ত্রী লাভলী বেগম, বোন পারভিনসহ ১০/১৫ জন মিলে আমার বাবাকে বেধরক মারধর করে। পরে বাবার ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে বাবাকে উদ্ধার করে মতলব হাসপাতালে নিয়ে যাই।
সরেজমিনে গিয়ে মনির হোসেনকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে মনির হোসেনের স্ত্রী লাভলী বেগম জানান আমরা শ্যাম দাসকে মারধর করিনি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব চারটভাঙ্গায় জলাশয়কে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি
Post navigation
