শাহতলী কামিল মাদরাসার উন্নয়ন কাজ পরিদর্শন

 

স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সহযোগিতায় চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মাদরাসা ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করেন গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
পরিদর্শনকালে তিনি বলেন, ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তাই নতুন ৪ তলা ভবনের কাজ দ্রুত শেষ করতে হবে। যাতে নতুন ভবনে শিক্ষার্থীদের পাঠদান শুরু করা যায়। তিনি বলেন, মাদ্রাসার ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পাঠদান করাতে হবে। এসময় তিনি নতুন একাডেমিক ভবনের জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন ও কলেজ অফিস ইনচার্জ মো. রানা সরকারসহ অন্যান্যরা।
১১ সেপ্টেম্বর, ২০২১।