হাঁটিয়াছি একা দূর বহুদূর।

ফাতেমা খাতুন রুনা,বিজয়নগর ঢাকাঃ

বুকের মাঝে সাজিয়ে রাখিয়াছি
যার লাগি ভালবাসার ঘর ,
সেতো আসিবে বলে, আসে নাই।
চলে গেছে দুর অজনায় ।

চোঁখের মনিতে আকিঁয়াছি
দিবা নিশি যার ছবি ,
সে দেখিবে বলে, দেখে নাই
ছবির রং কাঁন্না হয়ে ঝরে যায়।

এই পথে তার সঙ্গ পাব বলে
আমি হাঁটিয়াছি একাকী দুর দুরান্তে
সে খুঁজবে বলে , খুঁজে নাই
আমি থমকে গেছি হাঁটিতে পারিনা আর।
তবে সে তো খুঁজে নাই

বেথার অনলে পুরে হচ্ছি অঙ্গার
বোবা মনের ভালবাসার পাহাড়
বু‌ঝে নাই সে বু‌ঝে নাই ।

সে আমায় ভালবা‌সে নাই।