সাহেদ হোসেন দিপু
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাইমচর উপজেলার জনতাবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. দেলোয়ার হোসেন সুমন খান সভাপতি ও মো. ফারুকুল ইসলাম আখন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২০৯ জন ভোটাররা সু-শৃংখলভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী কারেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সভাপতি পদে দেলোয়ার হোসেন সুমন আখন ছাতা প্রতিক নিয়ে ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন পাটওয়ারী আনারস প্রতিকে ৯১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন আখন মাছ প্রতিকে ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল ছৈয়াল চাপকল প্রতিকে ৮৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. ফারুকুল ইসলাম আখন হাতী প্রতিকে ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান হোসেন সোহাগ চাকা প্রতিকে ৭৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আ. সালাম গোলদার ঘোড়া প্রতিকে ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হাছান গাজি আম প্রতিকে ৮৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে আমজাদ হোসেন প্রজাপতি প্রতিকে ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমিন পাটওয়ারী উড়োজাহাজ প্রতিকে ৮৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কোষাদ্যক্ষ পদে মামুন আখন কুড়াল প্রতিকে ১১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহআলম আখন তলোয়ার প্রতিকে ৭৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সদস্য পদে মো. হাবু মোল্লা সেলাই মেশিন প্রতিকে ১১২ ভোট, উজ্জল বেপারাী টিয়াপাখি প্রতিকে ১০৭ ভোট, মাসুদ বেপারী টেলিভিশন প্রতিকে ১০১ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম-সম্পাদক হিসেবে মো. বিল্লাল মাল ও দপ্তর সম্পাদক হিসেবে মো. মাসুদ মিজি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন চরভাঙ্গা মাদরাসার সহকারী অধ্যক্ষ মাও. আলি আকবর, নির্বাচন কশিনারের দায়িত্বে ছিলেন আলগী দক্ষিণ ইউপি চেয়ারম্যান সরদার আ. জলিল। নির্বাচনে সার্বিক দায়িত্বে ছিলেন আলহাজ মো. শাহাদাত হোসেন মাস্টার।
