হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

সাহেদ হোসেন দিপু
হাইমচরে করোনায় আক্রান্ত অহসায় মুমূর্ষু রোগীদের ফ্রি অক্সিজেন সেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দেওয়ার লক্ষ্যে ৪টি হটলাইন নম্বর চালু করেছেন। নম্বরগুলো হলো : ০১৮১৪৪৩৯০৯০, ০১৮১৮৯৮৪৫৭৫, ০১৭১৩৬২৭৩০৭ ও ০১৭৬৬৫৯৪১৮১। এই নম্বরগুলোতে ফোন করলেই পৌঁছে যাবে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অক্সিজেন সেবা।
শনিবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে অক্সিজেন সেবা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। এসময় তিনি বলেন, যথেষ্ট পরিমাণ অক্সিজেন সিলিন্ডার রয়েছে আমাদের হাইমচরে। আশা করছি আমরা ঐরকম খারাপ অবস্থায় পরবো না। আমাদের এসি ল্যান্ড, ইউএইচপি, উপজেলা চেয়ারম্যান মহোদয়সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা এবং সংগঠনগুলো করোনা প্রতিরোধে কাজ করছেন। আমরা সকলে মিলে কাজ করে এ মহামারি দূর্যোগ কাটিয়ে উঠবো। হাইমচরে যে সকল সংগঠনগুলো অক্সিজেন সেবা দিয়ে আসছে তাদের সকল স্বেচ্চাসেবীদের নিয়ে হাইমচরে প্রশিক্ষনের বিষয়ে স্বাস্থ্যকমপ্লেক্সের ইউএইচপির সাথে আলাপ আলোচনা করে প্রশিক্ষনের ব্যবস্থা করবো। যাতে করে স্বেচ্ছাসেবীরা সঠিকভাবে করোনা রোগীদের অক্সিজেন সেবা দিতে পারে।
হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্স মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের উপদেষ্টা নীলকমল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদ আব্দুর রহমান রিয়াদ, সংগঠনের কর্যকরি কমিটির সদস্য একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক জিল্লুর রহমান জুয়েলপ্রমুখ। বক্তারা বলেন, হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী শাহাদাত হোসেনের সহযোগীতায় করোনা রোগীদের বিনামূল্যে সেবা দেয়ার জন্য ৮টি অক্সিজেন সিলেন্ডারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এ সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হাইমচরের অসহায়, হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। অক্সিজেন সিলেন্ডার কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোতাহার হোসেন স্বপন, জুলহাস হোসেন গাজি, শাখাওয়াত হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৫ আগস্ট, ২০২১।