দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায়
হাজীগঞ্জ ব্যুরো
সম্প্রতি অনুষ্ঠিত হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল লিপনকে
ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত ও সাবেক কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল। গতকাল রোববার দুপুরে তিনি তার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পৌরসভা কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মোহাসীন ফারুক বাদল তার নির্বাচনী ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কুশল বিনিময় করেন। এ সময় আবুল হোসেন, জাকির হোসেন লিটন, আবুল হাশেম, ডা. মুছা, বিল্লাল মিজি, আলম তপদার, মনির, জাহাঙ্গীর আলম সর্দার, আনোয়ার মিজি, মানিক তপদার, আব্দুল হানিফ, আব্দুর রাজ্জাক, এমদাদ হোসেন, সৌরভসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন দ্বিগুণ ভোটে (২৩৬৫৭) দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন এবং মোহাসীন ফারুক বাদল পৌরসভাধীন ৩নং ওয়ার্ড থেকে পাঞ্জাবী প্রতীকে ১২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তিনিও এর আগে এই ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
০৮ ফেব্রুয়ারি, ২০২১।
