হাজীগঞ্জে নৌকার প্রচারণায় জেলা আ.লীগ নেতৃবৃন্দ

আ.স.ম মাহবুব-উল আলম লিপনের বিজয়ের লক্ষ্যে

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের পক্ষে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে গত শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে.আর ওয়াদুদ টিপুর নেতৃত্বে এই গণসংযোগ ও প্রচার-প্রচারণা করা হয়।
গণসংযোগকালে নৌকা প্রতীকের পথসভায় ডা. জে.আর ওয়াদুদ টিপু বলেন, আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে বিজয়ী করার লক্ষে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যেভাবে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রতীকের গণসংযোগ করছেন তা প্রশংসনীয়। নেতৃবৃন্দ এভাবে যদি এক ও ঐক্যবদ্ধ থাকে, তাহলে নৌকার বিজয় কোন অপশক্তি রুখতে পারবে না।
তিনি বলেন, আমাদের প্রার্থী আগামি ৩০ জানুয়ারি নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরবে। সে পর্যন্ত জেলা আওয়ামী লীগ আপনাদের পাশে থাকবে, ইনশাআল্লাহ। তবে আপনাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। ভোটারদের কাছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতীকের ভোট চাইতে হবে। তাদের বুঝাতে হবে- নৌকার বিজয় মানে দেশ ও জাতির উন্নয়ন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের সভাপতিত্বে পথসভা আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহমেদ খসরুর পরিচালনায় স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী প্রমুখ। বক্তব্য শেষে জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ হাজীগঞ্জ বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করে নৌকা প্রতীকের ভোট কামনা করেন।
এসময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, আহ্বায়ক মো. মাসুুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুুজন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউসুুফ মোহন গাজী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাছান রাব্বিসহ অন্যান্য নেতৃবৃৃৃৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ জানুয়ারি, ২০২১।