মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক মানবসমাজ’ পত্রিকার দেড় যুগ পূর্তি উদযপান করা হয়েছে। পত্রিকার দেড় যুগ পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মিলাদ, দোয়া, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার বিকেলে হাজীগঞ্জ রোটারী ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক ড. মোস্তফা কামাল খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. হেলাল উদ্দিন মিয়াজী।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির মজুমদারের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা কেএসবি রুজমনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি আলী আশরাফ দুলাল ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুন্নু।
শনিবার (৭ অক্টোবর) পত্রিকার প্রধান সম্পাদক গাজী সালাউদ্দিনের সভাপ্রধানে ও প্রধান উপদেষ্টা কেএসবি রুজমনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রোটা. আলী আশরাফ দুলাল, হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনির ও দেশবরেণ্য উপস্থাপক মো. ইউনুস।
অনুষ্ঠানে মানবসমাজ পত্রিকার সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ, দৈনিক চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল, মানবসমাজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহিম খান রনি প্রমুখ।
৯ নভেম্বর, ২০২০।
