ইভিএমে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন

সাহেদ হোসেন দিপু
আগামি ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য হাইমচর উপজেলা পরিষদের নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে নির্বাচন কমিশন ইভিএমে ভোটগ্রহণের জন্য সংশোধিত গণবিজ্ঞপ্তি জারি করেছে।
হাইমচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন হাইমচর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ইতোপূর্বে জারিকৃত গণবিজ্ঞপ্তি সংশোধন করে সংশোধিত গণবিজ্ঞপ্তি জারি করেছে। যার স্মারক নং ১৭.০০.০০০০.০৭৯.৪০.০২৮.১৯-৭৩২, তারিখ ০১ ডিসেম্বর, ২০১৯। গতকাল রোববার উপজেলা নির্বাচন অফিস গণবিজ্ঞপ্তি পত্রিকায় প্রচারের জন্য সাংবাদিকদের কাছে বিলি করেন। ইভিএমে ভোটগ্রহণ নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার বিদ্যুৎহীন মধ্যচরের দুর্গম চরাঅঞ্চলসহ উপজেলার সবক’টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।