‘এক পৃথিবী প্রেম’ মুক্তির তারিখ চূড়ান্ত

ভোরের চোখ, বিনোদন প্রতিবেদক: এসএ হক অলিকের তৃতীয় সিনেমা ‘এক পৃথিবী প্রেম’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ অক্টোবর মুক্তি পাবে ‘এক পৃথিবী প্রেম’। এই সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের নতুন জুটি আইরিন-আসিফের অভিষেক হতে যাচ্ছে।

সিনেমার গল্পে দেখা যাবে, বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন ও তাদের অনুভূতি নিয়ে ঘটনার পর ঘটনা। পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেম।

এতে জুটি হয়ে অভিনয় করেছেন আইরিন ও আসিফ। ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রে চিত্রনাট্যের পাশাপাশি ছয়টি গান লিখেছেন অলিক। বেশির ভাগ গানের সংগীতায়োজন করেছেন ইমন সাহা। গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মিলন মাহমুদ ও পড়শি। এছাড়া হাবিব ওয়াহিদ ও হৃদয় খান নিজেদের সুর করা গানে কণ্ঠ দিয়েছেন।

এতে আরো অভিনয় করেছেন, হাসান ইমাম, আবুল হায়াত, এটিএম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী, শর্মিলী আহমেদসহ অনেকে।

ভোরের চোখ২৪/আরজে