চাঁদপুরে রোটারীর ৫০ বছর পূর্তির নানা কর্মসূচিতে রোটার্যাক্টদের অংশগ্রহণ থাকবে
………. রোটা. কাজী শাহাদাত
স্টাফ রিপোর্টার
চাঁদপুর ও চাঁদপুর রুপসী রোটার্যাক্ট ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর সকাল ৯টায় চাঁদপুর রোটারী ভবনে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান পিপি কাজী শাহাদাত।
তিনি বলেন, আগামি ২০ নভেম্বর চাঁদপুরে রোটারীর ৫০ বছর পূর্তি হবে। সে উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে। দিনটিকে স্মরণীয় রাখার জন্য আমাদের কর্মসূচিগুলো স্বাস্থ্যবিধি মেনেই করা হবে। ঐদিন আমাদের দুটো রোটার্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন কর্মসূচিতে রোটার্যাক্টদের অংশগ্রহণ থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান নাসির উদ্দিন খান, ৫০ বছর উদযাপন কমিটির সদস্য সচিব রোটারিয়ান পিপি অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু, সেক্রেটারী রোটারিয়ান অ্যাড. নজরুল ইসলাম, পার্টনার ইন সার্ভিস কমিটির (চাঁদপুর রুপসী রোটার্যাক্ট ক্লাব) চেয়ারম্যান ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন এবং পার্টনার ইন সার্ভিস কমিটির (চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব) চেয়ারম্যান রোটারিয়ান নাজিমুল ইসলাম এমিল।
উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর মো. জাকির হোসেন, সহ-সভাপতি রোটারিয়ান অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও রোটারিয়ান খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, যুগ্ম-সম্পাদক রোটারিয়ান অ্যাড. পলাশ মজুমদার ও রোটারিয়ান ডা. পীযুষ কান্তি বড়ুয়া, রোটারিয়ান মো. রফিকুল ইসলাম, রোটারিয়ান শাহিন আক্তার প্রমুখ।
যৌথ সভার প্রারম্ভ ঘোষণা করেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রো. দেলোয়ার হোসেন সুমন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের অভিষেক কমিটির চেয়ারম্যান রোটার্যাক্টর পিপি আল-আমীন ও চাঁদপুর রুপসী রোটার্যাক্ট ক্লাবের অভিষেক কমিটির চেয়ারম্যান রোটার্যাক্টর পিপি সৈকত পাল, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের পিপি রো. রেজাউল ইসলাম রকি, সেক্রেটারী রো. কাজী আজিজুল হাকিম, চাঁদপুর রুপসী রোটার্যাক্ট ক্লাবের সদ্যসাবেক সভাপতি রো. প্রশান্ত কুমার সাহা নিশান, সহ-সভাপতি রো. বিশ্বজিৎ সাহা, সেক্রেটারী রো. কুলদীপ মালাকার, জয়েন্ট সেক্রেটারী রো. খান আতাউর রহমান রিমনসহ দুই ক্লাবের সদস্যবৃন্দ। চাঁদপুর রুপসী রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রো. সুদীপ সরকার সভার সমাপ্তি ঘোষণা করেন।
৮ নভেম্বর, ২০২০।
