স্টাফ রিপোর্টার
জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতিকে ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯’ হিসেবে নির্বাচিত করেছে। সমবায় অধিদপ্তর থেকে জাতীয় সমবায় পুরস্কার-২০১৯-এর অংশ হিসেবে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতিকে জাতীয় এ পুরস্কারের জন্যে মনোনীত করা হয়।
আগামি ৭ নভেম্বর জাতীয় সমবায় দিবসে ঢাকা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার দেয়া হবে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির পক্ষে এ পুরস্কারটি গ্রহণ করবেন চাঁদপুরের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। সমিতির অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়।
পুরস্কার গ্রহণকালে রফিকুল ইসলাম ভূঁইয়ার সাথে আরো তিনজন উপস্থিত থাকবেন। এরা হচ্ছেন- সমিতির সদস্য মো. সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল আহম্মদ বাহার ও মো. মেজবাহ উদ্দিন মাল।
২২ অক্টোবর, ২০২০।
