চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার সেক্রেটারী
স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার সেক্রেটারী (প্রতিষ্ঠাতা সেক্রেটারী), রোটারী আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট-৩২৮০ এর সাবেক গভর্নর
(১৯৯১-৯২) রোটারিয়ান অধ্যাপক জালাল ইউ. আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৩টার দিকে ঢাকার নাখালপাড়াস্থ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বাদ জোহর নাখালপাড়া বাইতুল মামুর জামে মসজিদে জানাযা শেষে অধ্যাপক জালাল ইউ. আহমেদকে দাফন করা হয়।
রোটারিয়ান অধ্যাপক জালাল ইউ. আহমেদ চাঁদপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক, চাঁদপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
চাঁদপুর রোটারী ক্লাবের শোক
চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার সেক্রেটারী, রোটারী আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট-৩২৮০ এর সাবেক গভর্নর (১৯৯১-৯২) রোটারিয়ান অধ্যাপক জালাল ইউ. আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর রোটারী ক্লাবের সদস্যবৃন্দ।
এক শোকবার্তায় ক্লাবের সভাপতি রোটারিয়ান নাসির উদ্দিন খান ও সচিব রোটারিয়ান অ্যাডভোকেট নজরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
৬ জানুয়ারি, ২০২১।
