মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থীদের (শিক্ষাবর্ষ ২০১৬-১৭) বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ
মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত এবং কলেজের নাল ভূমি ভরাট কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় পরীক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সালাউদ্দিন ফারুক মামুন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক মো. সেলিম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মাকছুদুর রহমান, পরীক্ষার্থী পক্ষে মো. সাইদুল ইসলাম ও শেখ ফরিদ, অধ্যয়নরতদের পক্ষে শিক্ষার্থী শাহজাহান প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মো. ফয়েজ আহমেদ, গীতা পাঠ করেন স্মৃতি শীল। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রয়াত সকল শহীদের আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত ও পরীক্ষার্থীদের সাফল্য এবং কলেজের দাতা সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যসহ কলেজের সাথে সংশ্লিষ্ট প্রয়াতদের মাগফেরাত কামন করেন, সহকারী অধ্যাপক আ.ন.ম মফিজুর রহমান।
সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, মো. শাহজামাল, কাউন্সিলর বিল্লাল হোসেন, এস.এম আক্তার হোসেন, মজিবুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক নাজমা আক্তার ও তৌহিদা আকতার উপস্থিত ছিলেন। এছাড়া সহকারী অধ্যাপক মোরশেদ আলম মজুমদারসহ শিক্ষক-পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২৯ সেপ্টেম্বর, ২০২১।
