মতলব দক্ষিণ ব্যুরো
সাপ্তাহিক মতলবের জনপদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পণ আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে পত্রিকাটি বিশেষ কলেবরে প্রকাশিত হবে। সকাল ১২টায় পত্রিকা অফিসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। এছাড়া অতিথি হিসেবে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাস।
