ভোলা প্রতিনিধিঃ শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপির আয়োজনে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে বিএনপির কার্যালয়ে স্বরনসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি গোলামনবী আলমগীর এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। তিনি বলেন- রাজ্জাককে যারা নিমর্ম ভাবে হত্যা করছে তাদের অবশ্যই বিচার হবে। রাজ্জাককে হত্যা করে আওয়ামীলীগ প্রমান করলো তারা দেশে গনতন্ত্রের রাজনীতি চায় না। তারা খুনের রাজনীতি কায়েম করতে চায়। ইতোমধ্যে তারা বিএনপির অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা করেছে। এভাবে তারা বিএনপিকে দাবিয়ে রাখতে চায়। তিনি আরও বলেন এসব মামলা-হামলা করে বিএনপিকে কখনও দাবীয়ে রাখা যাবেনা। সভা শেষে নিহত আব্দুর রাজ্জাক এর পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
উল্লেখ্য ২০১৫ সালে ৩০ সেপ্টেম্বর ঈদের দিন রাতে আব্দুর রাজ্জাককে হাজারীগঞ্জ ইউনিয়নের বেড়ী বাঁধ এলাকায় একদল দুবৃত্ত্ব নির্মম ভাবে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে।
