চাঁদপুরে আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর থেকে ৩ দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা শুরু হচ্ছে। তাবলিগ জামাতের ভারতীয় মাওলানা সাদপন্থীদের অনুসারীরা পুরানবাজার জুট মিল মাঠে আগামি শনিবার দুপুর পর্যন্ত এই ইজতেমায় জেলার অন্তঃত ২০ হাজার মুসল্লি যোগদান করবেন। এটি নিশ্চিত করেন চাঁদপুর তাবলিগ জামাতের আমীর মাও. আব্দুর রশিদ।
তিনি বলেন, স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন এবং চাঁদপুর পৌরসভার সহযোগিতায় পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন ব্যবস্থাসহ সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যে এই ইজতেমা শুরু হলেও শেষ হবে আগামি শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে।
এতে চাঁদপুরের মুসল্লিরা ছাড়াও ঢাকার কাকরাইলের তাবলিগ জামাতের মুরুব্বিরা উপস্থিত থাকবেন।

১৭ অক্টোবর, ২০২৪।