ফরিদগঞ্জে কোভিড ভ্যাকসিন প্রদান শুরু

 

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে করোনা ভাইরাস ভ্যাকসিন তথা টিকা দেয়া শুরু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও শিউলী হরি টিকা গ্রহণের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের লোকজন টিকা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের লোকজন এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আব্দুস ছোবহান লিটন প্রমুখ।
০৮ ফেব্রুয়ারি, ২০২১।