
নোমান হোসেন আখন্দ/ইউছুপ আলী :
শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ড আ.লীগের সদস্য সংগ্রহ, নবায়ন কার্যক্রম ও ওয়ার্ড কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় নিজমেহার গুলাছি বাড়ি ঈদগাঁ মাঠে সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ভোলানাথ চক্রবর্তীর সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে নবায়ন কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর আ.লীগের আহ্বায়ক ও পৌর মেয়র হাজি আবদুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, পৌর আ.লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির মো. আদেল, চৌধুরী মো. মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, পৌর আ.লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর মুকবুল আহম্মদ, পৌর আ.লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, সাইফুল কবির সুমন।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রনজিত মজুমদার, রেজাউল করিম বাবুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর বিকাশ মজুমদার, ওয়ার্ড আ.লীগ সভাপতি আবুল কালাম মোল্লাসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৮নং ওয়ার্ড কমিটি গঠনকল্পে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ওয়ার্ডের আহ্বায়ক পদে ২ জন ও যুগ্ম-আহ্বায়ক পদে ৬ জনের নাম প্রস্তাব করা হয়।
