আমির হোসেন :
‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদের চত্বর প্রদক্ষিন করে পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে ও আইয়ুব আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক প্রিয়তোষ পোদ্দার, সহ-সভাপতি রাকিবুল হাসান, কচুয়া বার্তা সম্পাদক আলমগীর তালুকদার, সহাকারী যুব উন্নয়ন অফিসার মো. মফিজুল ইসলাম, মো. শাহজাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল সার্ভিসের ৫ পর্বের প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৮ জন যুবদের মাঝে পাঁচ লাখ টাকা ঋণ বিতরণ করেন।
