
স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হলে পুলিশ বাঁধা প্রদান করেন। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।
পরে বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিম উল্ল্যাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
