চলে গেলেন পারুল আক্তার

মো. ইউছুপ আলী :
গতকাল মঙ্গলবার সকাল ৭টায় চিতোষী এসআর অফিসের নকলনবিস পারুল আক্তার হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। পারুল আক্তার ১৯৯৮ সালে চিতোষী এসআর অফিসে নকলনবিস পদে চাকরিতে যোগদান করেন এবং চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এই পদে চাকরি করেন। মৃত্যুকালে পারুল আক্তার ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পারুল আক্তারের মৃত্যুতে চিতোষী এসআর অফিসের সাব-রেজিস্ট্রারসহ সব কর্মকর্তা, নকলনবিস, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডাররা গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।