স্টাফ রিপোর্টার
শীতের তীব্রতা বেড়ে যাওয়ার পর থেকেই চাঁদপুরের জেলা প্রশাসকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায়
গত কয়েকদিন আগে শহরের ৪টি স্থানে ২৫০টি কম্বল বিতরণ করেন বিদায়ী জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। গত সোমবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ শহরের কালিবাড়ি প্লাটফর্ম ও বড় স্টেশন মোলহেড এলাকায় শিশুসহ বিভিন্ন শ্রেণির অসহায় মানুষের মাঝে প্রায় ৩শ’ কম্বল নিজ হাতে তুলে দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বনিক, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ স্মৃতি, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মেহেদী হাসান মানিক, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম, সদর উপজেলা আইসিটি প্রোগ্রামার মো. হারুনুর রশিদ, হানারচর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যবর্তী সময়ে শীতের তীব্রতা আরো বাড়বে। অর্থাৎ তাপমাত্র ৫-৬ সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। সে হিসেবে জেলা প্রশাসন থেকে এই কম্বল বিতরণ করা হচ্ছে।
৬ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের কম্বল বিতরণ
