চাঁদপুরে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

প্রেসক্লাব সেক্রেটারীর সুস্থতা কামনা ও সংগঠনের মৃত সদস্যদের জন্য দোয়া

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় ও সংগঠনের প্রয়াত সদস্যদের জন্য দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) চাঁদপুর প্রেসক্লাব ভবনের ইলিট চাইনিজের নিচতলায় দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রহমান গাজী।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক মো. শাওন পাটওয়ারীর পরিচালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এটিএম মোস্তফা কামাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান আহসান উল্লাহ, সিটি নিয়ন গ্রুপের চেয়ারম্যান রেদোয়ান খান বোরহান, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর সময়ের সম্পাদক ও প্রকাশক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মু. জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জিএম শাহীন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি এ কে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম, তালহা জুবায়ের, কেএম মাসুদ, সংগঠনের বর্তমান সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সহ-সভাপতি এসএম সোহেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজীব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ বাদশা ভূঁইয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক, কার্যনির্বাহী সদস্য শেখ আল মামুনসহ সংগঠনের সদস্যরা।

১৬ এপ্রিল, ২০২৩।