
স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাদরাসাতু ইশায়াতিল উলুম ইসলামপুর গাছতলা থেকে নিখোঁজ দু’ছাত্র পাওয়া গেছে। আবদুল্লাহ আল সাঈদ ও সানজিদ খানকে উভয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মাদ্রাসার ছাত্রাবাসের কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুর ১২টায় আব্দুল্লাহ আল সাঈদ ও সানজিদ উভয়ে মাদ্রাসার ছাত্রবাসে হঠাৎ করে চলে আসে।
সানজিদ ছাত্র থেকে জানা যায়, তারা দু’জন চাঁদপুর বড়স্টেশন দেখতে যায়। পরে বিকেলে চট্টগ্রামগামী ট্রেনে উঠে প্রথম হাজীগঞ্জ যায়। সেখান থেকে লাকসাম হয়ে চট্টগ্রামে যায়। চট্টগ্রামের এক লোকের কাছে নিয়ে রাখলে পরে ঐ লোক পরের দিন চাঁদপুর আগত ট্রেনে টিকেট করে পাঠিয়ে দিয়েছে। গতকাল সোমবার চাঁদপুর রেলস্টেশনে থাকলে দুপুরে মাদ্রাসায় চলে আসি।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রি প্রত্যাহার করা হয়েছে। জিডি নং-৪৭১, তারিখঃ ০৯/০৯/০১৯ইং।
এ বিষয়ে সংবাদমাধ্যমে ছাত্রের মামা সাংবাদিক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী জানান, আমার ভাগিনা আবদুল্লাহ আল সাঈদ তার এক সহপাঠীর সাথে গত শুক্রবার দুপুরে হোস্টেল থেকে বের হয়ে যায়। গতকাল আব্দুল্লাহ আল সাঈদ ও সানজিদকে মাদ্রাসার হোস্টেল সুপারের মাধ্যমে উভয়ের পরিবার তাদের পেয়েছে। এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই।
মাদ্রাসার পক্ষে ছাত্রাবাসের সুপার জানান, নিখোঁজ দু’ছাত্র মাদ্রাসায় ফিরে এসেছে। আমরা ছাত্রদের অভিভাবকের কাছে তাদের হস্তান্তর করেছি।
১০ সেপ্টেম্বর, ২০১৯।
