আল আমিন ছৈয়াল :
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা, নতুন কমিটি গঠন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ইউনিয়নের জনতাবাজার মধ্য রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সাবনু, তাজুল ইসলাম তাজু, সদস্য আ. খালেক শেখ, তাফাজ্জল হোসেন তাফু, আবুল হাসনাত নয়ন গাজী, জাহাঙ্গীর কবির কিশোর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল আখন্দ, আনোয়ার হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক মাঝি, সহ-সভাপতি মনির হোসেন শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটু প্রমুখ।
২নং ওয়ার্ড যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি মফিজ বেপারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আ. রহমান শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল ঢালী, পুরাণবাজার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জুম্মান, সদর উপজেলা যুবলীগের সদস্য শামীম সরকার, কাঞ্চন খান, শাহজালাল কবিরাজ, সোহেল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মামুন, যুবলীগ নেতা নুর হোসেন রিপন, ফরিদুর রহমান, শামীম হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন যুবলীগ, ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বর্ধিত সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নবগঠিত ২নং ওয়ার্ড কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি রাসেল মিজি ও সাধারণ সম্পাদক রুবেল শেখের হাতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ফরম তুলে দেন।
