চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি

স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিশেষ পরিষ্কার পরিছন্নতা কর্মসূচির আয়োজন করেছে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিশেষ পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি এটি একটি ভাল উদ্যোগ। করোনাকালীন সময়ে চিকিৎসক ও সেবা প্রদানকারীদের আত্মনিবেদন না থাকলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু হাসপাতাল কর্তৃপক্ষের একার নয়, আমাদের সবারও দায়িত্ব আছে। চাঁদপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রাইভেট ক্লিনিকগুলোর আবর্জনা বিনষ্ট করার জন্য একটি প্রজেক্ট তৈরি করা হবে।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএমএ সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. এএইচএম সুজাউদ্দৌলা রুবেল, এ্যানেসথেসিয়া ডা. সায়েমসহ চিকিৎসক, সিনিয়র নার্স, অফিস স্টাফ ও পরিচ্ছন্ন কর্মীরা।

১৬ ডিসেম্বর, ২০২১।