প্রেস বিজ্ঞপ্তি :
চাঁদপুর জেলা অটোরিক্সা টেম্পু (সিএনজি) মিশুক, বেবী ট্যাক্সী, ট্যাক্সী-ট্যাক্সীকার পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-২৫০৩) এর আওতা ভূক্ত সকল উপজেলা উপ-কমিটি ও সব স্ট্যান্ড কমিটির বিলুপ্তি ঘোষণা করা হলো। সংগঠনের আওতাভূক্ত সব উপজেলা উপ-কমিটি ও সব স্ট্যান্ড কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকদের জানানো যাচ্ছে বিলুপ্ত করা কমিটি যদি ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সাথে আলোচনা না করে এবং নতুন করে যদি উপজেলা উপ-কমিটি অনুমোদিত না হয়, তাহলে কোন প্রকার চাঁদাবাজি ও ধান্দাবাজি করলে সব থানার সাধারণ সদস্যরা স্ব-স্ব থানায় চাঁদাবাজির মামলা প্রদান করার নির্দেশ দেয়া হলো।
এই বিজ্ঞপ্তি বা নোটিশ পাওয়ার সাথে সাথে নব-নির্বাচিত কমিটির সাথে চাঁদপুর-কুমিল্লা রোডস্থ চক্ষু হাসপাতালের সামনে ইউনুছ বিল্ডিংয়ের ৩য় তলায় যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। প্রয়োজনে সভাপতি-০১৭৪০৫৯৯৬৭৬, সাধারণ সম্পাদক-০১৮১৮৯৯০৮২৪, কার্যকরী সভাপতি-০১৭১৫৯৮৯২৩৩, সিনিয়র সভাপতি-০১৮১১৮৩৮৪০৩, যুগ্ম সাধারণ সম্পাদক- ০১৮২৭৬১১২৭৭, সাংগঠনিক সম্পাদক-০১৮২০৭৪২৬২ এর মোবাইল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হলো।
অনুরোধক্রমে- জেলা অটো-রিক্সা টেম্পু (সিএনজি) মিশুক, বেবি ট্যাক্সী, ট্যাক্সী-ট্যাক্সীকার পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২৫০৩) এর সভাপতি কাজী শাহরিয়ার হোসেন (কাজী ফারুক) ও সাধারণ সম্পাদক মো. সলিম গাজী।
