ডা. এমএ গফুরের মৃত্যুতে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় ভাষাসৈনিক, চাঁদপুরের বিশিষ্ট সংগঠক, শিক্ষানুরাগী, ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, রোটারিয়ান আলহাজ ডা. এমএ গফুরের মৃতুতে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে চাঁদপুর ডায়বেটিক হাসপাতালের পাশে গফুর প্রাঙ্গণে পরিবারের পক্ষ থেকে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতের আগে বক্তব্য রাখেন মরহুমের ভাই অ্যাড. ফজলুল হক সরকার ও ছোট ছেলে ড. শাহির গফুর। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌধুরী জামে মসজিদের খতিব আলহাজ মাও. মো. হুসাইন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ মাস্টার, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান প্রফেসর জাকির হোসেন, রোটারিয়ান নজরুল আমিন সাজু, সেক্রেটারী রোটারিয়ান অ্যাড, শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, ডা. মাইনুল ইসলাম মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট ভোর ৫টায় ডা. এমএ গফুর ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। বাদ জুমা পৌর ঈদগায় জানাজা শেষে শহরের বাসস্ট্যান্ড গোর-এ-গরিবা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
০১ সেপ্টেম্বর, ২০১৯।