তরপুরচন্ডী জিএম উবিতে ব্র্যাকের নলেজ ফেয়ার

                                           নলেজ ফেয়ার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন
স্টাফ রিপোর্টার
যৌন হয়রানি, বাল্যবিবাহ ও সাইবার বুলিং সম্পর্কে সামাজিক সচেতনতা সৃর্ষ্টির লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের উদ্যোগে নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে রচনা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও বাল্যবিবাহ রোধে লাল কার্ড প্রদর্শন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন খন্দকারের সভাপতিত্বে নলেজ ফেয়ার প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি জেলা সিনিয়র ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, ব্র্যাক মেজনিন জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা ফেরদৌসী, শিক্ষক মো. কামাল হোসেন, মো. বাকি বিল্লাহ, মো. নান্নু গাজী, মুজাম্মেল হোসেন, আব্দুল আউয়াল, মো. হোসাইন দেওয়ান, মো. মহসিন পাটওয়ারী, শিখা রাণী সাহা ও রমা চক্রবর্তী।
উল্লেখ্য, ব্র্যাকের সিইপি এবং মেজনিন প্রকল্প কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজের সক্রিয় অবস্থান তৈরিসহ সব সংস্থার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে যৌন হয়রানি, বাল্যবিবাহ ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের এ নলেজ ফেয়ার উদ্যোগ।

  • ২৮ আগষ্ট ২০১৯