হাইমচর প্রতিনিধি :
হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল ৪টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়াপূর্বক আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আ. কুদ্দুছ মেহনতির সভাপতিত্বে ও প্রস্তাবিত সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন জুটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া একজন বিরল রাজনৈতিক নেতা। যার পিতা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর মা সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপির চেয়ারপার্সন। এজন্য বর্তমান সরকার তারেক জিয়াকে ভয় পায়।
তিনি বলেন, তারুণ্যের প্রতীক তারেক জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আমরা তারেক জিয়ার জম্মদিনে দোয়া করি তিনি যেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও আলগী দক্ষিণ ইউপি’র চেয়ারম্যান সরদার আ. জলিল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ হালিম পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন আখন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, গাজিপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন গাজি, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কৃষক দলের সভাপতি আবু তাহের সরদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজলুর রহমান আকাশ, উপজেলা বিএনপির সদস্য আঃ খালেক খান ও মনির হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক বিল্লাল পাটওয়ারী, সদস্য প্রভাষক নজরুল ইসলাম রুবেল, আবু তাহের পাটওয়ারী, কালু পেদা, হান্নান জমাদার, উপজেলা যুবদলের সহ সভাপতি খলিলুর রহমান পাটওয়ারী, যুবদল নেতা ফারুক পেদা, সিরাজ খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সিদ্দিকুর রহমান, কৃষক দল সাধারণ সম্পাদক ফজলুর রহমান আখন, শ্রমিক দলের সভাপতি আবু সায়েদ ঢালী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শেখ, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম জিকু, উপজেলা ছাত্রদল নেতা নেছার আহমেদ শিকদার, মানিক জমাদার, জাকির সরদার, উপজেলা মহিলা দলের সভাপতি মাকসুদা বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ কোতয়াল, মো. নান্নু, জাফর, আল-আমিন, মাসুম, শাহআলম, সবুজ ও হাবিবুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মো. মহসিন খান।
