পরিচয় পেতে সহযোগিতা করুন

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
প্রায় পয়তাল্লিশোর্ধ্ব নাম না জানা নারীর পরিচয় পেতে সহযোগিতা করুন। গত ৬ মাস ধরে তিনি হাজীগঞ্জ-রামগঞ্জ সেতুর দক্ষিণ পাশে এবং বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রাম এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি কথা বলতে পারেন না। কেউ দিলে খাচ্ছেন, নতুবা হাত পেতে খাওয়া বা টাকা চেয়ে নিচ্ছেন।
যদি কোন ব্যক্তি এই নারীর পরিচয় জেনে থাকেন, তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করে উল্লেখিত এলাকায় খোঁজ করে তার ফিরে যেতে সহযোগিতা করুন।