স্টাফ রিপোর্টার :
পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ভূঁইয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নূরুল আলম (নূরু মিজি)। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আক্তার হোসেন মাঝি।
তিনি তার বক্তব্যে বলেন, প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ভূঁইয়া ৭১’এ দেশ মাতৃকাকে মুক্ত করতে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করে যেমন দেশকে মুক্ত করেছিলেন, তেমনি স্বাধীন দেশে নিরক্ষতার বিরুদ্ধে কলম হাতে যুদ্ধ করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন। আব্দুস ছাত্তার ভূঁইয়াদের ঋণ আমাদের প্রজন্ম কোন দিন ভুলবে না। তিনি আমাদের মাঝে চিরকাল অমর-অম্লান হয়ে বেঁচে থাকবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল লতিফ চৌধুরী, পৌরসভা শিক্ষা বিভাগের আহ্বায়ক কাউন্সিলর আয়শা রহমান, পৌরসভার শিক্ষা কর্মকর্তা আব্দুল ওহাব মিয়া, সাবেক কাউন্সিলর চাঁন মিয়া মাঝি, আলহাজ আলমাছ মোল্লা, দেলোয়ার হোসেন দুদু মোল্লা, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল মালেক, আমিনুল ইসলাম মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারজানা পারভিন লাকী।
আলমগীর হোসেন মৃধা মাঝির পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. শহিদ উল্লাহ চৌধুরী, হারুনুর রশিদ জাকির, মনির হোসেন তালুকদার, কিবরিয়া আলমগীর অরিন, মো. রাজু গাজী। অনুষ্ঠানে বিদায়ী অতিথির জন্য স্মরণীকা পাঠ করেন প্রাক্তন ছাত্রী রাশেদা আলমগীর লিপি।
আলোচনা শেষে বিদায়ী প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ভূঁইয়ার হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের আয়োজক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার ভূঁইয়ার সাথে সাবেক বিদায়ী আরো ৪ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, বিদায়ী শিক্ষক আবুল বাশার বেগ, গফুর গাজী, মোশারফ হোসেন ও মরণোত্তর সম্মাননা ক্রেস্ট তুলে দেন মরহুম শিক্ষক আব্দুল হালিম মাস্টারের ছেলে সোহেলের হাতে।
