রুহল আমিন স্বপন :
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ। গত ৩ নভেম্বর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টু ও যুগ্ম আহ্বায়ক নূরে আলম চৌধুরী, মঞ্জুর হোসেন রনি, মো. জহিরুল ইসলাম, মেহেদী হাসান মঞ্জু উপজেলা ছাত্রদলের প্যাডে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়।
সভাপতি পদে মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বেপারী, সহ-দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান ও মো. আল-আমিন হোসেন বেপারি কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
