মতলব উত্তর ব্যুরো
বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৩ অক্টোবর ঢাকা কেন্দ্রিয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহা সমাবেশ সফল করার লক্ষ্যে মতলব উত্তরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলার শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শ্যামল কুমার বাড়ৈই পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল বাতেন, শিক্ষক নেতা আবদুল হান্নান, মামুনুর রশিদ, রহমত উল্লাহ পাটোয়ারী, তাহমিনা আক্তারসহ শিক্ষক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’ ব্যানারে ২৩ অক্টোবর কেন্দ্রিয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে সরকারের কাছে দাবি পেশ করা হবে।
ইতোমধ্যে শিক্ষকরা গত সোমবার দুই ঘণ্টা, মঙ্গলবার তিন ঘণ্টা, বুধবার অর্ধদিবস ও বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- প্রাথমিক শিক্ষকদের মহাবেশ সফলে মতলব উত্তরে প্রস্তুতি সভা
