ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তরুণ সমাজসেবক ও শিল্পপতি সাজ্জাদ রশীদ সুমন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। পারিবারিক ব্যস্ততার কারণে অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি।
এ সময় তার পক্ষ থেকে কম্বল বিতরণ করেন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আলী হায়দার উজ্জল, মনির হোসেন, আকবর আলী বতু, ইমরান হোসেন, ফাতেমা বেগম, কুসুম বেগম, শিকা রানী, রামদাসেরবাগ ফাযিল মাদ্রার শিক্ষক নজরুল ইসলাম মিন্টু, আরিফ হোসেন, তরুণ স্বেচ্ছাসেবক মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শাকিল হাসান, সদস্য রুহুল আমিন খাঁন স্বপন প্রমুখ।
কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত ভিডিও কনফারেন্সে সাজ্জাদ রশিদ সুমন বলেন, আমার দাদা মরহুম কাজীমুদ্দিন শেখ এবং আমার বাবা অ্যাড. এমএ রশিদ শেখ আমার সমাজসেবামূলক কর্মকাণ্ডের মূল প্রেরণা। করোনা মহামারী এবং এর আগে-পরে প্রায় প্রতিটি দুর্যোগকালীন মুহূর্তে আমি আমার সামর্থানুসারে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামিতে আমার এ প্রচেষ্টাকে অধিকতর বিস্তৃত করার সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
১৬ ডিসেম্বর, ২০২০।
